Wednesday, May 20, 2026
রাজ্য​

উপনির্বাচনে তৃণমূলের হারের পরই সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! ধর্নায় বসলেন অধীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। অভিযোগ, উপনির্বাচনে তৃণমূলের হারের পরই সাগরদিঘিতে বন্ধ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া! এমনটাই অভিযোগ কংগ্রেসের (Congress) অধীর চৌধুরীর।

বৃহস্পতিবার রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনই বঞ্চনার অভিযোগ তুলে সাগরদিঘির বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বায়রন বিশ্বাস এবং কংগ্রেস অনুগামীরা।

অধীর চৌধুরীর অভিযোগ, সাগরদিঘিতে উপনির্বাচনে জিততে না পেরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সাগরদিঘির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।