Saturday, May 16, 2026
দেশ

দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আর আজকেই আবার জন্মদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের জন্মদিন ও রথযাত্রায় দিল্লির হৌজ খাস এলাকার জগন্নাথ মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দিল্লির উড়িয়া সম্প্রদায়ের হিন্দুরা হৌজ খাস এলাকায় এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেন। রথযাত্রা অনুষ্ঠানে প্রচুর ভক্তসমাগম হয়ে থাকে এখানে।