Friday, May 1, 2026
রাজ্য​

আইএসএফ বিধায়ক নওশাদকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৮ জুলাই বাংলায় একদফায় পঞ্চায়েত ভোট। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই অশান্ত হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। একের পর এক খুনের ঘটনা ঘটেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে। তার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে ভাঙড়। এই পরিস্থিতিতে খুন হতে পারেন বলে আশঙ্কা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার তিনি নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

জানা গেছে, চিঠি পেয়ে কেন্দ্রীয় সরকার আইএসএফ বিধায়কের জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে এবার থেকে ২২ জন নিরাপত্তারক্ষী নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকবেন।