Sunday, September 13, 2026
দেশ

‘এটাই একজন মহান নেতার পরিচয়’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন শাহিদ কাপুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ এর ১০০ তম পর্ব অনুষ্ঠিত হলো। এটি গোটা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। বলিউড অভিনেতা শহিদ কাপুরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর অনুষ্ঠান ‘মন কি বাত’-এর প্রশংসা করেছেন। অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যা একজন মহান নেতার পরিচয়।’

শাহিদ কাপুর বলেন, ‘ইতিহাসে যিনিই সবচেয়ে জনপ্রিয় এবং মহান নেতা হয়েছেন, তিনি রাজা বা প্রধানমন্ত্রী হোন না কেন, তিনি সর্বদা জনগণের সাথে সংযুক্ত থেকেছেন।’


শাহিদ কাপুর বলেন, ‘মন কি বাত’-এর সম্পর্ক খুবই গভীর। নিজের মনের কথা বলা, মানুষের কথা শোনা এবং তাদের কাছে নিজের কথা পৌছে দিতে পারা- এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। অনুষ্ঠানটি একটি চমৎকার বিন্যাস।’

শাহিদ কাপুর মুম্বাইয়ের মহারাষ্ট্র রাজভবনে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের 100তম পর্বের বিশেষ স্ক্রিনিংয়ে আমন্ত্রিত ছিলেন। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। উপস্থিত ছিলেন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শহিদ কাপুর বলেন, তিনি নিজেকে খুব ভাগ্যবান মনে করেছেন। তিনি এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতে পেরে।

উল্লেখ্য, মন কি বাত সাড়ে ৯ বছর পূর্ণ করেছে। চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি বলেন, তিনি অনুপ্রাণিত হয়েছেন। স্টার্টআপ ও সমাজকর্মীদের এর মাধ্যমে সুবিধা হয়েছে।

তিনি বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের এমন নেতা আছে যাদের কথা মানুষ শোনে এবং অনুপ্রেরণা নেয়। ‘মন কি বাত’ অনেক মানুষকে সাহায্য করেছে। হিমালয়কে সবুজ করার উদাহরণ প্রসঙ্গে তিনি বলেন, এই অনুষ্ঠানটি জাতিসংঘেও প্রচারিত হয়েছে।