দেশের হয়ে রুপো জিততে পেরে ভীষণ খুশি: মীরাবাঈ চানু
টোকিও: টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। শনিবার ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরা। ইম্ফলের ২৬ বছর বয়সী মীরা দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিকে পদক জিতলেন। এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন কর্নম মালেশ্বরী।
শনিবার দেশের হয়ে ইতিহাস গড়লেন মীরা। ২১ বছর পর ভারোত্তোলনে বিভাগে পদক এল দিলেন তিনি। এদিন খুব অল্পের জন্য সোনা হাতছাড়া হয় মীরার। জয়ের পর টুইটে মীরাবাঈ চানু লিখেছেন, দেশের জন্য পদক জিততে পেরে ভীষণ খুশি হয়েছি আমি।
I am really happy on winning silver medal in #Tokyo2020 for my country 🇮🇳 pic.twitter.com/gPtdhpA28z
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 24, 2021
রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করার জন্য মীরাবাঈ চানুকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
মীরাবাঈ চানু ১৯৯৪ সালের ৮ আগস্ট মণিপুরের নংপোক কাকিংয়ে জন্মগ্রহণ করেন। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। ২০১৪ কমনওয়েলথ গেমস, গ্লাসগোতে চানু ৪৮ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জেতেন তিনি। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানাহিমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়েট লিফ্টিং লিগ চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জেতেন মীরা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

