মমতার ডাকে সাড়া দিল না কোনও দলই, অগত্যা দিল্লিতে বৈঠক ডাকলেন নিজেই
কলকাতা: ২১ জুলাই শহিদের মঞ্চ থেকে দেশ থেকে বিজেপিকে হটানোর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সময় থাকতে বিজেপি বিরোধী জোট গড়ার আহ্বান জানান তিনি। কিন্তু তাঁর ডাকে সাড়া দেয়নি কেউ দলই। তাই বাধ্য হয়েই অবশেষে দিল্লিতে বিরোধীদের সাথে ২৮ জুলাই বৈঠক ডাকলেন মমতা।
বুধবার বিকালে দিল্লির বঙ্গভবনে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি বিরোধী দলগুলির নেতা- নেত্রীদের। মমতার আহ্বানে ওই বৈঠকে কে কে উপস্থিত থাকবে সেটাই দেখার বিষয় এখন।
একুশে লোকসভা ভোট এখনও ৩ বছর বাকি থাকলেও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধী জোট গড়তে উদ্যোগী হয়েছেন মমতা। তিনি বলেন, কেউ মারা যাওয়ার পরে ডাক্তার দেখিয়ে কোনও লাভ নেই। ঠিক তেমনই ভোটের মুখে জোট করে লাভ নেই।
তৃণমূল নেত্রী বলেন, তাঁর দিল্লি সফরের সময় শরদ পাওয়ার বা পি চিদাম্বরমের মতো কেউ যদি বিজেপি বিরোধী বৈঠক ডাকেন, তিনি উপস্থিত থাকবেন। কিন্তু তার সেই ঘোষণার পর ৭২ ঘণ্টা কেটে গেলেও কোন রাজনৈতিক দলই বৈঠকের ব্যবস্থা করেননি। তাই মমতা নিজেই বিরোধী দলগুলির বৈঠক ডাকলেন।
জানা গেছে, বুধবার দুপুর ১২.৩০ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তার পর ফিরবেন বঙ্গভবনে। সেখানে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী। ওই বৈঠকে কংগ্রেস নেতা পি চিদাম্বরম, শরদ পাওয়ারকে আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল। এছাড়া তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, শিবসেনা নেতাদেরও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।


