Tuesday, February 10, 2026
দেশ

মুসলিম তো বটেই, হিন্দু পড়ুয়াদেরও হিজাব পরে স্কুলে আসতে বাধ্য করার অভিযোগ! ঘটনার তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্কুলের সমস্ত পড়ুয়াদের হিজাব পরে আসতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের দামো জেলার গঙ্গা যমুনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে।

ওই স্কুলের পড়ুয়াদের একাংশের অভিযোগ, মুসলিম ধর্মাবলম্বী তো বটেই, হিন্দু এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের পড়ুয়াদেরও হিজাব পরে স্কুলে আসতে বলা হয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গেছে। তড়িঘড়ি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গা যমুনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সব ছাত্রীকে মাথায় ঢাকা দিয়ে স্কুলে আসতে বলা হয়েছে। যা অনেকটা হিজাবের মতোই।

এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের না হলেও মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী নরোত্তম মিশ্র জেলার শিক্ষা আধিকারিককে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সংবেদনশীল এই বিষয়টিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।