Sunday, November 15, 2026
Latestদেশ

বিশ্বের রিয়েল এস্টেট বিনিয়োগে চিনকে টপকে গেল ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের প্রথম ৯ মাসে ভারতের রিয়েল এস্টেট বাজারে ৫.৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। অন্যদিকে, একই সময়ে চিনে বিনিয়োগ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, চিনের তুলনায় ভারতের রিয়েল এস্টেট ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ প্রায় ৫০ শতাংশ বেশি। 

২০২৬ সালের প্রথম ৯ মাসে ভারতের রিয়েল এস্টেট (Real Estate) বাজারে ৫.৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। অন্যদিকে, একই সময়ে চিনের মূল ভূখণ্ডের সম্পত্তি বাজারে বিনিয়োগ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, চিনের তুলনায় ভারতের রিয়েল এস্টেট ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ প্রায় ৫০ শতাংশ বেশি। 

এর ফলে এশিয়ায় আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের কাছে চিনকে ছাপিয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে ভারত। বিশেষ করে ভারতের বাণিজ্যিক সম্পত্তি বাজারে (Commercial Real Estate) বিশ্বজুড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

এই বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ডেটা সেন্টার (Data Centre) এবং উন্নয়নযোগ্য জমি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ৯ মাসে ভারতের ডেটা সেন্টার খাতে ৩.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে, যা অফিস সম্পত্তি খাতে বিনিয়োগের প্রায় দ্বিগুণ।

বিশ্বের বিভিন্ন ডেটা সেন্টার পরিচালনাকারী সংস্থা, পরিকাঠামো বিনিয়োগকারী এবং হাইপারস্কেলার (Hyperscalers) সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। AirTrunk এবং EQT-এর মতো সংস্থার বহু বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলির বিনিয়োগ এই প্রবণতাকে আরও জোরদার করেছে।