Wednesday, May 20, 2026
দেশ

‘অপারেশন কাবেরী’ : যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে প্রথম দফায় দেশে ফিরছে ২৭৮ ভারতীয়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন কাবেরী’ অভিযান শুরু করেছে ভারত সরকার। মঙ্গলবার উদ্ধার করা হল ২৭৮ ভারতীয়কে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘‘প্রথম দফায় ২৭৮ জন ভারতীয়কে সুদান থেকে নৌসেনার জাহাজ আইএনএস সুমেধার সাহায্যে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে বাকিদের ফিরিয়ে আনা হবে।’’


উল্লেখ্য, সুদানে সবমিলিয়ে ৩,০০০-এর বেশি ভারতীয় রয়েছেন। গৃহযুদ্ধ শুরু হওয়ায় ভারতীয়দের তড়িঘড়ি দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। নৌসেনা জাহাজ আইএনএস সুমেধা এবং বায়ুসেনার সি-১৩০জে হারকিউলিস বিমান পাঠানো হয়েছে।

সোমবার সুদানের খার্তুমের বন্দরে ৫০০-র বেশি ভারতীয় জড়ো হন। মঙ্গলবার সংখ্যাটা হাজার ছাড়িয়েছে বলে খবর।