Thursday, April 23, 2026
কলকাতা

ভবিষ্যতে পশ্চিমবঙ্গটা যাতে পশ্চিম বাংলাদেশে পরিণত না হয় সেজন্য চিন্তাভাবনা করে ভোটটা দিন: চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সরাসরি বিজেপির হয়ে ব্যাট ধরলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদীর ব্রিগেডেও দেখা গিয়েছিল তাঁকে। এবার ফেসবুকে সরাসরি বিজেপিকে সমর্থন করলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 

ফেসবুকে এক পোস্টে নারায়ণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “উন্নয়নের স্বার্থে,ভেঙে পড়া শিক্ষা , স্বাস্থ্য ও দলদাস প্রশাসন এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চাই বাংলায় বিজেপি সরকার।”

আরেকটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি 🙏ভবিষ্যতে পশ্চিমবঙ্গ টা যাতে পশ্চিম বাংলাদেশে পরিণত না হয় সেজন্য চিন্তা ভাবনা করে ভোটটা দিন।”

তৃণমূলকে বিঁধে নারায়ণ বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, “অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।”