Wednesday, June 24, 2026
দেশ

দীর্ঘ দু’দশক পর হায়দ্রাবাদের রাস্তায় চলবে ডবল ডেকার বাস, ইলেকট্রিক আকারে ফিরছে, হবে না দূষণ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ দু-দশক পর হায়দ্রাবাদের রাস্তায় ফের চলবে ডবল ডেকার বাস। নয়া মাধ্যমে ফিরতে চলেছে এবার। ইলেকট্রিক আকারে চলবে এই বাসগুলি। যার ফলে থাকবে না দূষণের সমস্যা। হায়দ্রাবাদ মেট্রোপলিটন ডেভোলপমেন্ট অথোরিটি ইতিমধ্যেই ইলেকট্রনিক বাসগুলি ক্রয় করেছে।

বাসগুলি কিনতে মোট খরচ পড়েছে ১২.৯৬ কোটি টাকা। নতুন রূপে হায়দ্রাবাদের রাস্তায় ফিরতে চলেছে ডবল ডেকার বাস।