Wednesday, March 4, 2026
দেশ

কর্ণাটকে বিধানসভা ভোটে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন কে? দৌঁড়ে এগিয়ে যে তিনজন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২২৪ আসনের কর্ণাটকে বিধানসভা ভোট আগামী ১০ মে। কর্ণাটকে এবার কিছুটা ব্যাকফুটে বিজেপি। তাই ভোটে জিততে নরেন্দ্র মোদীর ওপরেই ভরসা করছে গেরুয়া শিবির। ভোটে কোনও স্থানীয় নেতা নয়, মোদী বনাম বিরোধীরা বলেই জোরকদমে প্রচার করছে বিজেপি।

গেরুয়া শিবির বারবার বলছেন, বিধানসভা ভোট শুধু বিধায়ক নির্বাচনের নয়, কর্ণাটকের ভবিষ্যত মোদীর হাতে তুলে দেওয়ার। তবে প্রশ্ন উঠছে কর্ণাটকে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন?

বাসবরাজ বোম্মাইকে কি ফের মসনদে বসাবে বিজেপি? সেটা না করার সম্ভাবনাই বেশি। করোনাকালীন সময়ে ইয়েদিরাপ্পার পরিবর্তে বোম্মাইকে মসনদে বসিয়েছিল বিজেপি। তবে মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির অন্দর থেকে দুটো নাম সামনে আসছে-

১. বিজেপির সর্বভারতীয় সাধারণ সচিব সি.টি রবি

২. রাজ্যের শক্তি, সংস্কৃতি মন্ত্রী ভি.সুনীল কুমার

পাশাপাশি, মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে আছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন প্রতিমন্ত্রী শোভা কারান্দালাজেও। উত্তরপ্রদেশে দলের ভোটের দায়িত্ব নিয়ে ভালো কাজ করেছেন তিনি। তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ জেপি নাড্ডার।