Saturday, December 13, 2025
বিনোদন

পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনছেন অমিতাভ বচ্চন

মুম্বাই: ক্রমশ করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে। যার ফলে দেশের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সংকটএ অবস্থায় আবার করোনা রোগীদের পাশে দাঁড়ালেন অভিনেতা অমিতাভ বচ্চন তিনি একটি প্রশ্নের শুনে শুনে বিরক্ত হয়ে গত সপ্তাহে তিনি মুখ খোলেন সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করলেন ২০২০ থেকে এখনও পর্যন্ত করোনা রোগীদের জন্য তিনি কত টাকা দান করেছেন

অমিতাভ বচ্চন বলেন, তিনি করোনা রোগীদের যাতে অক্সিজেনের অভাব না হয় সে জন্যে পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার আনতে চলেছেন পাশাপাশি, রোগীদের চিকিৎসার জন্য ২০ টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছেন তিনি তিনি জানান, এখনও পর্যন্ত করোনা মোকাবেলায় ১৫ কোটি টাকা খরচ করেছেন তিনি। তারপরও তাকে শুনতে হয় করোনায় আপনি দেশের জন্য কি করেছেন?

তিনি জানান, করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর অর্ডার দিয়েছেন তিনি। তার কেনা ২০টি ভেন্টিলেটরের মধ্যে ১০টি মুম্বাই মিউনিসিপালিটি এবং আরও দশটি কলকাতা বেশ কয়েকটি হাসপাতলে পাঠানো হবে এছাড়াও তিনি যে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার অর্ডার দিয়েছিলেন সেগুলি ইতিমধ্যে দেশে পৌঁছেছে

তিনি চেয়েছিলেন দেশের কাছে তার সাহায্যের কথা লুকিয়ে যেতে। কিন্তু তিনি সোশ্যাল মিডিয়া এত ট্রোল হয়েছেন যে তিনি বাধ্য হয়েছেন তাঁর সাহায্যের কথা বলতে। এতেও তাকে অনেক কথা শুনতে হয়েছে দেশবাসীর কাছে। তারপরও তিনি দেশবাসীর পাশে আছেন আর ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।