Tuesday, February 10, 2026
দেশ

অমিত শাহের আবেদনে সাড়া দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র জমা দিচ্ছেন মণিপুরের বাসিন্দারা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মণিপুরে অশান্তি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-সহ সমস্ত মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। অশান্তির সময় বিচ্ছিন্নতাবাদীরা সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে সমস্যা আরও বাড়ানোর চেষ্টা করেছিল। সেই সমস্ত অস্ত্র প্রশাসনকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন অমিত শাহ। এবার সেই আবেদনে সাড়া দিলেন মণিপুরের বাসিন্দারা।


মণিপুরের বাসিন্দারা পুলিশের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র জমা দিচ্ছেন। শুক্রবার এমনটাই জানিয়েছে মণিপুর পুলিশ।