Tuesday, January 13, 2026
বিনোদন

মুক্তির আগেই ৪৩২ কোটি আয় করলো মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘আদিপুরুষ’ সিনেমা মুক্তির আগেই নয়া রেকর্ড গড়ল। ৫০০ কোটি বাজেটের সিনেমাটি মুক্তির আগেই আয় করেছে ৪৩২ কোটি টাকা।

সিনেমার ট্রেলার দর্শকদের নজর কেড়েছে। জানা গেছে, ‘আদিপুরুষ’ ইতিমধ্যেই বাজেটের প্রায় ৮৫ শতাংশ তুলে ফেলেছে।

ওম রাউত পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই স্যাটেলাইট রাইটস, মিউজিক্যাল রাইটস, ডিজিটাল রাইটস এবং অন্যান্য আনুসঙ্গিক রাইটস থেকে ২৪৭ কোটি টাকা আয় করেছে। এ ছাড়া দক্ষিণে এর থিয়েটার আয় থেকে ন্যূনতম গ্যারান্টি হিসেবে তুলেছে ১৮৫ কোটি টাকা। সব মিলিয়ে ইতিমধ্যেই ৪৩২ কোটি টাকা আয় করে নিয়েছে, যা এক অনন্য রেকর্ড।

এতে রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। প্রযোজনা করেছেন টি-সিরিজ এবং রেট্রোফাইলস। আগামী ১৬ জুন সিনেমাটি মুক্তি পাবে।