পাটনার পর এবার ভাগলপুর রেলস্টেশনে এলইডিতে চললো পর্ন ভিডিও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিন কয়েক আগে পাটনা রেলওয়ে স্টেশনের ঘটনা লজ্জায় ফেলে দিয়েছিল গোটা দেশকে। এবার একই কান্ড ঘটলো ভাগলপুর রেলস্টেশনে। ভাগলপুরে জনসচেতনার জন্য বসানো এলডি পর্দায় চললো পর্ন সিনেমার ক্লিপ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেলস্টেশনের এলইডিতে সবার সামনে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকল নীল ছবি। ঘটনায় শোরগোল পড়ে যায় চারিদিকে। তড়িঘড়ি বন্ধ করা হয় সেই পর্ন ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা করা হচ্ছে।
এদিকে, ভাগলপুর স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এফআইআর দায়ের করা হয়েছে।

