Wednesday, June 24, 2026
কলকাতা

মঙ্গলবার ফের নতুন করে অভিষেককে চিঠি দিলো সিবিআই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছিল সিবিআই। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। এবার মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদকে ফের নতুন করে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

চিঠিতে সিবিআই লিখেছে, ‘সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিশ পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হল।’