Sunday, May 3, 2026
Latestখেলা

বান্ধবীকে হ্যান্ডশেক করতে বারণ, মুসলিম রীতিনীতি পালনে বাধ্য করা! বিতর্কে ক্রিকেটার সমীর রিজভি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে এক তরুণ ক্রিকেটারকে ঘিরে। উত্তরপ্রদেশের এই উদীয়মান ক্রিকেটার সমীর রিজভির (Sameer Rizvi) বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তবে এখন পর্যন্ত এই অভিযোগগুলোর কোনও আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য সামনে আসেনি, যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ঘটনার সূত্রপাত একটি সোশাল মিডিয়া পোস্ট থেকে। অভিজ্ঞ সাংবাদিক অভিষেক ত্রিপাঠী (Abhishek Tripathi) দাবি করেন, উত্তরপ্রদেশের এক মুসলিম ক্রিকেটার তার প্রেমিকাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন। শুধু তাই নয়, ওই মহিলাকে নাকি নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করা, অন্য পুরুষদের সঙ্গে সামাজিক মেলামেশায় বাধা দেওয়া এবং সোশাল মিডিয়ায় ব্যক্তিগত বা খোলামেলা ছবি মুছে ফেলতেও বলা হয়েছে। এমনকি কোরআনের আয়াত শেখার জন্যও চাপ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

যদিও ওই পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি, কিছুক্ষণের মধ্যেই নেটিজেনরা নিজেদের মতো করে অনুমান করতে শুরু করেন। তাঁদের একাংশের দাবি, এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সমীর রিজভি (Sameer Rizvi) এবং তাঁর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে থাকা ক্রিকেট সঞ্চালিকা ঈশা সাগর (Yesha Sagar)। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—এই সম্পর্ক বা অভিযোগ সম্পর্কে এখনও পর্যন্ত দুই পক্ষের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

সোশাল মিডিয়ায় আরও একটি বিষয় নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই লক্ষ্য করেছেন, আগে যেখানে ঈশা সাগর (Yesha Sagar) নিয়মিত খোলামেলা বা বিকিনি ছবি পোস্ট করতেন, বর্তমানে তাঁর প্রোফাইলে সেই ধরনের কনটেন্ট তুলনামূলক কম দেখা যাচ্ছে।

কয়েকদিন নীরব থাকার পর অবশেষে পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ঈশা সাগর। নিজের অনুসারীদের উদ্দেশে তিনি জানান, “সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, তার সবকিছু বিশ্বাস করা ঠিক নয়।” 


এদিকে মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সমীর রিজভি (Sameer Rizvi)। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পর তিনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আইপিএলে সুযোগ পেয়েছেন এবং সুযোগ পেয়েই নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন। তরুণ এই ব্যাটারকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে দেখা হচ্ছে। ফলে এই বিতর্ক তাঁর ক্যারিয়ারের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, ঈশা সাগরও (Yesha Sagar) একজন পরিচিত মুখ। তিনি বিভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে সঞ্চালনার কাজ করেছেন এবং একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। সোশাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা কম নয়।