Thursday, June 25, 2026
দেশ

‘বৈজ্ঞানিক সমীক্ষার জেরে ভেঙে পড়তে পারে জ্ঞানবাপী মসজিদ’, আদালতে জানালো মুসলিম পক্ষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই সমীক্ষার কাজ চালালে প্রাচীন ওই সৌধ ভেঙে পড়তে পারে। বুধবার অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটির তরফে ইলাহাবাদ হাইকোর্টে এমনটাই আশঙ্কার কথা জানানো হয়েছে।

যদিও এই আশঙ্কার প্রেক্ষিতে হাইকোর্ট সাফ বলেছে, ‘‘আপনারা যদি এএসআইয়ের বিশেষজ্ঞদের আশ্বাসেও আস্থা রাখতে না পারেন, তাহলে কিছুই বলার নেই।’’

আদালত জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটের এই মামলায় ফের শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত জ্ঞানবাপীতে এএসআইয়ের সমীক্ষা স্থগিত থাকবে। 

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে এএসআই সাফ জানিয়েছে, ‘কোনও খনন না করা হবে না। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের সাহায্যে তারা সমীক্ষা চালাতে সক্ষম। এতে মসজিদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’