Friday, March 13, 2026
আন্তর্জাতিক

অমানবিক! আফগানিস্তানে মহিলাদের ঈদ পালন করতে দিল না তালিবান সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তালিবান আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখল করার পর থেকে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেই চলেছে তালিবান। কার্যত মহিলাদের ঘরবন্দী করে রাখার চক্রান্ত করছে তালিবান। এবার মহিলাদের ঈদে সামিল হওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করল তালিবান।


জানা গেছে, আফগানিস্তানের বাঘলান (Baghlan) ও টাখার (Takhar) প্রদেশে মহিলাদের ঈদ উপযাপনে অংশ নিতে বারণ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে মহিলারা যেন দলবদ্ধভাবে বা একা কোনও উৎসবে যোগ না দেয়।