Thursday, June 25, 2026
রাজ্য​

‘ওভাবে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো কেন?’ কালিয়াগঞ্জ কান্ডে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করলো জাতীয় মহিলা কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পরে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। শনিবার সকালে পুকুরে ওই ছাত্রীর দেহ পাওয়া যায়। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
এদিকে, এই ঘটনায় তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতিতার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ কর্মীরা ওভারে দেহ টানতে টানতে নিয়ে গেল কেন? তার জবাব চাওয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় মহিলা কমিশনের।