Sunday, June 28, 2026
দেশ

কাশ্মীরে গুলি করে পাকিস্তানি ড্রোন নামালো ভারতীয় সেনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে (Rajouri) ঢুকে পড়েছিল পাকিস্তানি ড্রোন (Drone)। সেটিকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়া ড্রোনটি ধরা পড়ে রাডারে। এরপরই ড্রোনটিকে গুলি করে নামায় ভারতীয় সেনা। ওই ড্রোন থেকে ১৩১ রাউন্ড গুলি, পাঁচটি একে-৪৭-এর ম্যাগাজিন, নগদ ২ লাখ টাকা ও একটি সিল করা প্যাকেট উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার পরে নজরদারি বাড়ানো হয়েছে।