Tuesday, October 20, 2026
দেশ

গুজরাটে ভগবান হনুমানের ৫৪ ফুটের মূর্তি উন্মোচন করলেন অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ, বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের বোটাদ জেলার সারাংপুর মন্দিরে ভগবান হনুমানের ৫৪ ফুট লম্বা একটি মূর্তি উন্মোচন করেছেন। হনুমানের মূর্তি উন্মোচনের পর মূর্তিতে জল অর্পন করেন অমিত শাহ।


উল্লেখ্য রামনবমীর শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থানে অশান্তির খবর পাওয়া গিয়েছিল। যার জেরে হনুমান জয়ন্তী উদযাপনের আগের রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। এখনও পর্যন্ত দেশের কোথাও থেকে অপ্রীতিকর পরিস্থিতির খবর সামনেও আসিনি।