Friday, April 17, 2026
রাজ্য​

বঙ্গবাসীর জন্য সুখবর, শ্রীঘ্রই আরও ৩টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। আরও ৩টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্যে। জানা গেছে, শিয়ালদহ-পুরী, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি এই ৩ রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে। এছাড়া হাওড়া থেকে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের প্রস্তাব করা হয়েছে বারাণসী।

সোমবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, এই রুটগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রস্তাবে কার্যত সম্মতি মিলেছে। তবে এখনও কয়েকটি বাধা রয়েছে।

তবে কবে নাগাদ আরও ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালু হতে পারে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে একটিই বন্দে ভারত ট্রেন চালু চলছে। চলতি বছরের ৩১ জানুয়ারি এই ট্রেনটির শুভ সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের প্রথম বন্দে ভারত ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়। 100-130 kmph বেগে হাওড়া এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে ট্রেনটি মাত্র 6.5 ঘন্টা সময় নেয়।