পশ্চিমা বিশ্ব ভারতকে ঈর্ষা করে, তবে কাউকে অনুসরণ নয়, নেতৃত্ব দেওয়ার জায়গায় আছে ভারত: প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেন, ”ভারত স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করে। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।” এবিপি নেটওয়ার্কের ‘Ideas of India Summit’-এ যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “পশ্চিম ইউরোপে আমরা ভারতকে ঈর্ষা করি। স্বাধীন বিশ্ব আজ বিপদে। আমরা পশ্চিমের দেশগুলি আত্মতুষ্টিতে ভুগছি। ঠান্ডা যুদ্ধ শেষে, আমরা ভেবেছিলাম ইতিহাসে বোধ হয় যুদ্ধের পাঠ শেষ হল। স্বাধীনতা পেয়ে গেছি বলে ধরে নিলে হবে না।”
প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “ভারত বিশাল ভূমিকা পালন করতে পারে। আমার মনে হয় না, ভারতের কাউকে অনুসরণ করার দরকার নেই। ভারত নেতৃত্ব দেওয়ার জায়গায় আছে। আপনারা দেশের বৃহত্তম গণতন্ত্র। অর্থনীতি এবং জনসংখ্যার দিকে বিশ্বের সবথেকে বড় দেশ।”
ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির নেত্রী লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ঋষি সুনককে হারিয়ে বরিস জনসনের জায়গায় বসেন তিনি। অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।

