জঙ্গি সংগঠন গজনবি ফোর্স ও খালিস্তান টাইগার ফোর্সকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স এবং খালিস্তান টাইগার ফোর্স নামক ২ জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তিকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডা নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত হরবিন্দর। এছাড়া দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত হরবিন্দর।
জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স (Jammu and Kashmir Ghaznavi Force) বিভিন্ন জঙ্গি সংগঠনের ক্যাডারদের গড়ে তোলা হয়েছিল৷ লস্কর-ই-তৈবা থেকেও জঙ্গিরা এসে যোগ দিয়েছিল বলে অভিযোগ। তারা ভারতে অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এমনকি, উপত্যকায় একাধিকবার সন্ত্রাসবাদী হামলাও চালিয়েছে তারা। নিরাপত্তাবাহিনীর উপরেও হামলা চালায় তারা।
খালিস্তান টাইগার ফোর্স (Khalistan Tiger Force) সংগঠনটির শিকড় রয়েছে পাঞ্জাবে ৷

