Wednesday, April 29, 2026
আন্তর্জাতিক

এটাই কি নয়া পাকিস্তান? শ্রীলঙ্কান নাগরিককে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা, পোড়ানো হল দেহও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রকাশ্য রাস্তাতেই শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যা করল উন্মত্ত জনতা। ওই শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুর পর রাস্তাতেই তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। মধ্যযুগীয় এই বর্বরতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তীব্র নিন্দার মুখে পড়েছে পাকিস্তানের ইমরান খান সরকার।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চতুর্দিকে উঠল সোল্লাস স্লোগান, ‘লাব্বাইক, লাব্বাইক’। জানা গেছে, পাকিস্তানের (Pakistan) শিয়ালকোটের (Sialkot) ঘটেছে নির্মম এই ঘটনা। মৃত ওই ব্যক্তি শ্রীলঙ্কার (Sri Lanka) নাগরিক বলে খবর। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার সকালে শিয়ালকোটের ওয়াজিরাবাদ রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। সেখানে এক স্পোর্টস ফ্যাক্টরিতে এক্সপোর্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ন্ত কুমারা (Priyantha Kumara)। বয়েস ৪০ এর গোড়ায় বয়স।

পাঞ্জাব পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মৃত প্রিয়ন্তা কুমারা শিয়ালকোটে ফ্যাক্টরিতে এক্সপোর্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কট্টরপন্থী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) একটি পোস্টার ছিঁড়ে ফেলেন। যে পোস্টারে কোরআনের আয়াত খোদাই করা ছিল। যেটি তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। টিএলপির পোস্টারটি কুমারার অফিস সংলগ্ন দেয়ালে সাঁটানো হয়েছিল। কারখানার কয়েকজন কর্মী তাঁকে পোস্টারটি সরিয়ে ফেলতে দেখেন।

এই খবর ছড়িয়ে পড়তেই কারখানার বাইরে শত শত মানুষ জড়ো হতে থাকে। তাদের অধিকাংশই ছিল টিএলপির কর্মী ও সমর্থক। প্রিয়ন্তা কুমারাকে কারখানা থেকে টেনে বের করে নিয়ে আসেন তারা। তাকে মারাত্মকভাবে মারধর করা হয়। মারা যাওয়ার পরে তাঁর দেহ পুড়িয়ে তারা।