‘২০২৪-এ পরিবর্তন হবেই’, মমতার সঙ্গে বৈঠকের পর বললেন জাভেদ- শাবানা
নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে ইতিমধ্যেই জোট গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিনের দিল্লি সফরে গিয়ে একাধিক বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার তিনি দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করেন কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের পর আশাবাদী জাভেদ আকতার। তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি হবে। তবে সেক্ষেত্রে কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশের পরিবর্তন আসাটাই আসল বিষয়।
Lyricist-poet Javed Akhtar and actor Shabana Azmi met West Bengal Chief Minister and TMC leader Mamata Banerjee in Delhi today. pic.twitter.com/4zIygmxrpm
— ANI (@ANI) July 29, 2021
জানা গেছে, এদিনের সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আখতারকে ‘খেলা হবে’ নিয়ে একটি গান লেখার অনুরোধও করেছেন। জাভেদ আকতার বলেন, ‘খেলা হবে’ স্লোগান জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে। সকলের মুখে মুখে এই স্লোগান।
উল্লেখ্য, জাভেদ আখতার এবং শাবানা আজমি কেন্দ্রের বিজেপি সরকার, আরএসএস-এর ঘোরতর বিরোধী। জাতীয় নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

