Thursday, April 30, 2026
বলিউড

‘আমার স্বামী নির্দোষ, পর্ন ছবি তৈরি করেননি’, দাবি শিল্পার

মুম্বাই: পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আগামী ২৭ জুলাই পর্যন্ত রাজকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পর্ন কাণ্ড নিয়ে এবার শিল্পাকে জেরা করল পুলিশ।

৬ ঘণ্টা ধরে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অভিনেত্রী শিল্পা জানিয়েছেন, রাজের অ্যাপ হটশটসে কি ধরনের ভিডিও প্রকাশ করা হতো সে বিষয়ে অবগত ছিলেন না তিনি। এই অ্যাপের সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। পাশাপাশি স্বামীর পক্ষে তিনি বলেন, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন সিনেমা বানাতেন না বলে দাবি শিল্পার। শিল্পা দাবি করেন, পর্ন তৈরিতে আসল অভিযুক্ত রাজের ভগ্নিপতি প্রদীপ বকশি যিনি অ্যাপ এবং অ্যাপের বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত ছিলেন।

রাজের ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিল্পা। তার পরেই রাজ কুন্দ্রা পুলিশের নজরে পড়েন, বলে জানিয়েছেন শিল্পা-রাজের ঘনিষ্ঠ সূত্র।

পুলিশ শিল্পার কাছে জানতে চায় ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদে শিল্পা কতদিন ছিলেন। হটশটসের অ্যাপের মালিকানা ব্রিটিশ কোম্পানী কেনরিের হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাব ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমেই হত বলে খবর। রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এমনই তথ্য-প্রমাণ হাতে পেয়েছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবারই রাজ এবং শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি চালায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। উদ্ধার করা হয়েছে ৭০টি পর্ন ভিডিও এবং একটি সার্ভার। পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। সেই কোম্পানির আওতায় Hotshot নামে ভিডিও অ্যাপ তৈরি করা হয়। অ্যাপটিকে মুম্বাই পুলিশ পর্ন স্ট্রিমিং অ্যাপ বলে উল্লেখ করেছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।