Thursday, April 30, 2026
দেশ

Google-এর সঙ্গে গাঁটছড়া বেধে সস্তায় নয়া স্মার্টফোন লঞ্চ করল জিও

মুম্বাই: বৃহস্পতিবার রিয়ায়েন্সের Annual General Meeting 2021-এ সস্তায় নয়া স্মার্টফোন JioPhone Next-এর ঘোষণা করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। Google-এর সঙ্গে গাঁটছড়া বেধেই এই স্মার্টফোন লঞ্চ করছে রিলায়েন্স জিও। মুকেশ আম্বানি জানিয়েছেন, এই JioPhone Next এখনও পর্যন্ত ভারতের সবথেকে সস্তার 4G স্মার্টফোন হতে চলেছে।

জানা গিয়েছে, JioPhone Next স্মার্টফোন তৈরি করেছে Google এবং Reliance Jio যৌথভাবে। এটিতে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপটিমাইজড ভার্সান থাকবে। ভারতীয় জন্যেই এই অপারেটিং সিস্টেমে কিছু বদল এনেছে গুগল। এই ফোনে জিওর বিভিন্ন অ্যাপও থাকবে।

গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, এতে নতুন অ্যান্ড্রয়েডের বিভিন্ন আপডেটের পাশাপাশি থাকছে স্মার্ট ক্যামেরা ও ট্রান্সলেশনের সুবিধা। মূলত যাঁরা প্রথমবার ইন্টারনেট ব্যবহার শুরু করবেন, তাঁদের কথা ভেবেই এই স্মার্টফোন তৈরি করা হয়েছে। উদ্দেশ্য ভারতের সকল মানুষ যাতে সস্তায় 4G স্মার্টফোন কিনতে পারে।

যদিও এই ফোনের দামের বিষয়ে এখনও কিছু জানাননি মুকেশ আম্বানি। চলতি বছরের গণেশ চতুর্থীর দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর ভারতের বাজারে আসবে JioPhone Next বলে জানিয়েছেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।