DNLA-এর ৬ জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনা
দিসপুর: অসমে জঙ্গি দমনে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। রবিবার নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ডিমাসা ন্যাশানাল লিবারেশেন আর্মির (DNLA) ছয় সদস্য।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে অসমের কার্বি আলং জেলায় যৌথ অভিযান চালায় অসম পুলিশ ও অসম রাইফেলস। এ সময় এনকাউন্টারে ৬ জন ডিএনএলএ জঙ্গি খতম হয়ে। প্রচুর অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। নিহত হওয়া জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
অসম-সহ উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলির মধ্যে অন্যতম DNLA জঙ্গিরা। তাদের দাবি, জনজাতির জন্য আলাদা সার্বভৌম রাষ্ট্র। অসমের স্পেশাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ জিপি সিং টুইট করে জানিয়েছেন, অসম পুলিশ এবং অসম রাইফেলসের যৌথ বাহিনী রবিবার ভোররাত আড়াইটে নাগাদ অভিযান চালায়। কার্বি আলং এলাকায় তল্লাশি চালানোর সময়ই আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় যৌথবাহিনীও। তখনই গুলির লড়াইয়ে নিকেশ হয় ৬ জঙ্গি। আহত হন এক জওয়ানও।
এই ঘটনার পর ওই এলাকায় আরও নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। শেষ খবর অনুযায়ী, এখনও চলছে গুলির লড়াই।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

