Sunday, March 15, 2026
আন্তর্জাতিক

চরম আর্থিক সংকটে পাকিস্তান, আটা সরবরাহের লাইনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ২

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে পাকিস্তানের আর্থিক সংকট। জানা গেছে, পাকিস্তানের আর্থিক সংখ্যা এতটাই তীব্র হয়েছে যে, আটা-ময়দার আকাল পড়েছে। পাশাপাশি, বিভিন্ন শহরে জীবনদায়ী ঔষধও মিলছে না।

পাকিস্তান সরকারের তরফে আটা, ময়দা সরবারহের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক মহিলা এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২ জনের মৃত্যুর পাশাপাশি একাধিক মানুষ আহত হয়েছেন।

পাকিস্তানের একাধিক শহরে আটা-ময়দা সরবরাহ করতে গিয়ে পদপিষ্ট হওয়ার এসেছে। এই ঘটনায় পাকিস্তানের সাধারণ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়ে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।