পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত
মুম্বাই: পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রাক (Raj Kundra) ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল। মঙ্গলবার এই নির্দেশ দেয় মুম্বাইয়ের আদালত। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যদিও রাজকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। রাজ কুন্দ্রার সিটি ব্যাঙ্ক ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ১ কোটি ১৩ লক্ষ টাকা রয়েছে রাজের।
রাজ কুন্দ্রার সিটি ব্যাঙ্ক ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্য়াকাউন্টও বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ১৩ লক্ষ টাকা। ২৪ জুলাই রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি অভিযানে উঠে আসে বিদেশে আর্থিক লেনদেনের দিকও। রাজ কুন্দ্রার মোবাইল ও আই প্যাডে ‘হটশট’ সংক্রান্ত উপার্জন ও লভ্যাংশ সংক্রান্ত চ্যাট উদ্ধার করা হয়।
পর্ন কাণ্ডে রাজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তারই সংস্থার ৪ কর্মী। বয়ানে ওই ৪ কর্মী পুলিশকে জানান, হটশট অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার পর রাজ কুন্দ্রাই তাদের পর্ন ভিডিও ক্লিপ মুছে ফেলতে বলেছিলেন। রাজ ‘বলিফেম’ নামে আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন বলে তারা জানান। ডিলিট করে দেওয়া ভিডিওগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে খবর।
পাশাপাশি, এই মামলায় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট। ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বিরুদ্ধে চূড়ান্ত কোনও পদক্ষেপ নেওয়া হবে না।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

