Tuesday, April 14, 2026
খেলা

চিনের জিহুইয়ের ডোপিং পরীক্ষা, ফলাফল বিপক্ষে গেলে সোনা পাবেন চানু

টোকিও: টোকিও অলিম্পিকে ভারতের হয়ে রুপো জিতেছেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। তবে চানুর রুপো সোনায় বদলে যেতে পারে। মহিলাদের ভারোত্তোলনে সোনাজয়ী চিনের হাউ জিহুইকে (Hou Zhihui) ডোপ টেস্টের নির্দেশ দিল অলিম্পিক কমিটি। ডোপ টেস্টের রেজাল্ট হাউ জিহুইয়ের বিপক্ষে গেলে ৪৯ কেজি বিভাগের সোনাটি পাবেন ভারতের চানু।

অলিম্পিকে ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগের মোট ২১০ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন হাউ জিহুই। যা অলিম্পিকে রীতিমতো নয়া রেকর্ড। তবে অলিম্পিক কমিটির সন্দেহ হওয়ায় জিহুইকে ডোপ পরীক্ষার নির্দেশ দেওয়া। একারণে তাঁকে টোকিও ছাড়তে বারণ করা হয়েছে। হাউ জিহুই অবৈধভাবে ডোপিং করে থাকলে সোনা চানুর দখলে চলে আসবে।

নিয়ম অনুযায়ী, কোনও পদকজয়ী যদি ডোপ টেস্টে ব্যর্থ হলে তাঁর পরবর্তী স্থানে থাকা অংশগ্রহণকারীকে সেই পদকটি দেওয়া হয়। তাই জিহুই যদি ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারেন তাহলে তাঁর সোনাটি পাবেন চানু। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আপাতত চিনের জিহুইকে ডোপ পরীক্ষার জন্য টোকিওতে থাকতে বলেছে অলিম্পিক কমিটি।

টোকিও অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ মীরাবাঈ মোট ২০২ কিলোগ্রাম (স্ন্যাচ বিভাগে ৮৭ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কিলোগ্রাম) ওজন তোলেন। অন্যদিকে, চিনের হোউ জিহুই মোট ২১০ কিলোগ্রাম তুলে অলিম্পিকে নয়া রেকর্ড তৈরি করেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।