Sunday, March 15, 2026
বলিউড

নোরা ফতেহির প্রেমে মজেছেন শাহরুখ পুত্র আরিয়ান?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনন্যা পাণ্ডে এখন অতীত। এবার মরোক্কান সুন্দরী নোরা ফতেহির প্রেমে মজলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বলিউড সূত্রে খবর, নোরার বেশ ঘনিষ্ঠ বন্ধু এখন আরিয়ান। মুম্বাই শহরের এদিকে-ওদিকে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের অনেক নাইটক্লাব ও কফি শপেও দেখা গেছে নোরা-আরিয়ানকে। তবে এ বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান দু’জনই।

নোরা ও আরিয়ান প্রেমে পড়েছেন এই জল্পনা শুরু হয় এক রেডিট ব্যাবহারকারীর পোস্ট থেকে। ওই রেডিট ব্যাবহারকারী আরিয়ান ও নোরার সঙ্গে আলাদা আলদা ছবি দেন। কিন্তু ক্যাপশনে লেখেন, ‘‘তোমাদের দু’জনের সঙ্গে দেখা করে ভালো লাগল।’’ এর পরই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন নেটিজেনরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে আরিয়ানের বয়স ২৫ বছর। অন্যদিকে,বলিউডের আইটেম গার্ল নোরার বয়েস ৩০ বছর। শাহরুখ পুত্র আরিয়ান বলিউডে অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেই বলিউডে পা রাখছেন।