জেলে বসেই কুন্তলকে হুমকি পার্থের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক তথ্য দিলেন কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেছেন, জেলের মধ্যেই তাকে শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
ইডির কাছে কুন্তল দাবি করেছেন, পার্থ তার কাছে জানতে চান, কেন তার নাম বলা হয়েছে? কুন্তল কি তাকে টাকা দিয়েছেন বা অফার করেছেন? জানতে চান পার্থ।
জানা গেছে, জেলে মুখোমুখি বসে পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষকে এসব কথা বলেন। যা রীতিমতো হাতিয়ার ইডির কাছে। য়োগ দুর্নীতির কোটি কোটি টাকার পাহাড় তৈরি করা পার্থ ও কুন্তলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র পেল ইডি।
ইডিকে কুন্তল জানিয়েছে, জেলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞেস করেন, কেন তুমি আমার নাম বলেছো? তুমিই কি আমায় টাকা দিয়েছ?
কুন্তল যা বলেছে তার পুরোটাই বয়ানের আকারে নেওয়া হয়েছে। এই বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পেশ করতে চলেছে ইডি। এতে পার্থ অন্য অভিযুক্তদের ওপর প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ।

