Wednesday, May 27, 2026
রাজ্য​

৪-৫ বছরের মধ্যে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে: রাজনাথ সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসেছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সেই দিন খুব একটা দূরে নেই, ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশগুলির মধ্যে অন্যতম হবে ৷ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷’

রাজনাথ সিং আরও বলেন, ‘এভাবেই আমরা এগোতে থাকলে সেই দিন দূরে নয়, যেদিন আমাদের দেশের অর্থনীতি অন্যতম দেশ হিসাবে শীর্ষে পৌঁছে যাবে। ভারত প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় ২০৪৭ সালের মধ্যে আমাদের দেশ তৃতীয় বা দ্বিতীয় নয়, ‘শীর্ষ ইকোনমি’ রূপে বিশ্বগুরু হয়ে উঠবে।’