মদন মিত্রের সঙ্গে ‘রহস্যময়ী’ হৈমন্তীর ঘনিষ্ঠ ছবি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।
ভাইরাল ছবি প্রসঙ্গে মদন মিত্র বলেছেন তিনি হৈমন্তী নামে কাউকে চেনেন না। তার সঙ্গে বহু নারী সেলফি তোলেন। সেলফি তোলার আবদার করেন। অনেকে আবার সেই ছবি বাড়িতে বাধিয়ে রাখেন, যেমনটা রবীন্দ্রনাথের ছবি দেয়ালে টানিয়ে রাখা হয়।
মদন মিত্র আরও বলেছেন, ‘সেলফি তুলব বলে কলেজ আর স্কুলের মেয়েরা আবদার করে। আমি কী করব। ধাক্কা মারব? মহিলারা যখন সেলফি তোলেন হাত জোড় করে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু করারও থাকে না। আফটার অল মহিলা। কে কখন সেলফি তুলেছেন বলতে পারব না। তবে এবার থেকে ভাবছি, এবার থেকে সেলফি তুলতে এলে বলব, আসুন চা খাই, গল্প করি। বাবার নাম, ব্যাকগ্রাউন্ড জেনেই ছবি তুলব।’
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, হৈমন্তীর কাছে আছে সব টাকা। পেশায় মডেল হৈমন্তী গোপালের স্ত্রী বলে জানা গিয়েছে। তবে তাদের ডিভোর্স হয়ে গেছে বলেও খবর।

