ভারত থেকে লুট করে করে নিয়ে যাওয়া দ্রব্য স্বেচ্ছায় ফেরত দিন: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৩ সালের শেষের দিকে ভারতে জি-২০ সম্মেলনের আসর বসবে। তার আগে বৃহস্পতিবার জি-২০ কালচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক ছিল। সেখানেই সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, ‘যেভাবেই পেয়ে থাকুন না কেন, ভারতের কোনও প্রাচীন জিনিস থেকে থাকলে তা স্বেচ্ছায় ফেরত দিন।’
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যদি ভারত থেকে ৫০ বা ১০০ বছর আগে কোনও দ্রব্য লুঠ হয়ে থাকে, আর তা যদি বর্তমানে কোনও যাদুঘরের পড়ে থাকে, তাহলে তা স্বেচ্ছায় ভারতকে ফেরত দেওয়া উচিত।’
মীনাক্ষী লেখি জানান, ‘এত বছর আগে নেওয়া কোনও দ্রব্য চুরি করা হয়েছিল কিনা, তা এখন প্রমাণ করা অসম্ভব। তাই যেভাবেই নেওয়া হয়ে থাক না, তা যেন অবিলম্বে ফেরত দেওয়া হয়। আর যাদের কাছে এমন জিনিস রয়েছে, তাদেরকে প্রথমেই জানাতে হবে কোথা থেকে সেটি নেওয়া হয়েছিল।’
সংস্কৃতি বিষয়ক এই বৈঠকে বিশ্বের ২০টি দেশের ৫০ জন প্রতিনিধি এসেছেন ভারতে। ৪ দিন ধরে এই বৈঠক চলবে।

