Friday, May 1, 2026
খেলা

কুস্তিতে সেমিফাইনালে দীপক পুনিয়া, রবি কুমার

টোকিও: টোকিও অলিম্পিকের সেমিফাইনালে জায়গা করে নিলেন দীপক কুমার। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৬-৩ ব্যবধানে চিনের জুসেন লিনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন। সেমিফাইনালে দীপক আমেরিকার ডেভিড মরিস টেলরের বিরুদ্ধে লড়াই করবেন। সেমিফাইনাল জয়লাভ করলেই পদক নিশ্চিত দীপকের।

এদিকে, ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রবি কুমার দাহিয়া। কোয়ার্টার ফাইনালে ১৪-৪ ব্যবধানে  বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভভ্যাঙ্গেলভকে পরাজিত করেন। সেমিফাইনালে জিতলে রবি কুমারেরও পদক নিশ্চিত।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।