Monday, October 5, 2026
দেশ

গুড্ডু মুসলিম এবং আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনকে খুঁজছে উত্তরপ্রদেশ পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার রাতে প্রয়াগরাজে পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরফের। মৃত্যুর আগে ক্যামেরায় আতিকের ভাই আশরাফের মুখে গুড্ডু মুসলিমের নাম শোনা গিয়েছিল। গুড্ডুর কথা বলতে বলতেই গুলি করে খুন করা হয় আতিক এবং আশরাফকে।

এবার আতিকের ঘনিষ্ঠ সেই গুড্ডু মুসলিমকে নিয়ে উদ্বিগ্ন উত্তরপ্রদেশের পুলিশ। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর প্রধান অমিতাভ যশ গুড্ডুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অমিতাভ জানান, আতিকের দলের মধ্যে গুড্ডুই সবচেয়ে ভয়ানক। তিনি পেশাগত ভাবে অপরাধী। নিজের হাতে বোমা তৈরি করতে পারে।

এসটিএফ প্রধান বলেন, ‘‘ভয়ঙ্কর অপরাধী গুড্ডুকে ধরতেই হবে। যতক্ষণ না গুড্ডুকে গ্রেফতার করা হচ্ছে, আমাদের সকলের কাছেই ও উদ্বেগের কারণ।’’

জানা গেছে, গুড্ডু মুসলিম এবং আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনকে খোঁজ করছে উত্তরপ্রদেশ পুলিশ।

উল্লেখ্য, মৃত্যুর আগে আশরফ বলছিলেন, ‘‘আসল কথা হল গুড্ডু মুসলিম…’’  কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তাকে এবং আতিককে গুলি করে হত্যা করা হয়।