Thursday, April 30, 2026
কলকাতা

পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না সিভিক ভলান্টিয়ার, রেশন ডিলাররা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সামনেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। শ্রীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে নতুন নিয়ম আনল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)।

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ার, রেশন ডিলাররা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

বিশ্লেষকদের একাংশের মতমতে, রেশন ডিলার, সিভিক ভলান্টিয়াররা ভোটে লড়লে ভোটারদের মধ্য সরাসরি প্রভাব ফেলতে পারে। এমন আশঙ্কাতেই এই ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।