Thursday, August 13, 2026
দেশ

বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা ও পর্যটন দফতরের অধিকর্তা তপনকুমার দাস সৌরভের সঙ্গে সাক্ষাৎ করেন।

সুশান্ত চৌধুরীকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন। জানা গেছে, সৌরভ এই প্রস্তাবে সম্মত হয়েছেন।

ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “আমাদের প্রস্তাবে দাদা সম্মতি দিয়েছেন। ত্রিপুরার মানুষের কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। আগামী মাস থেকেই ত্রিপুরা সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাঁরা কাজ শুরু করবে।”