Tuesday, January 13, 2026
বিনোদন

দ্য কেরালা স্টোরি ‘অপরাজেয় এবং অপ্রতিরোধ্য’, ৭ দিনে ৮০ কোটি টাকার ব্যবসা করলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাটি নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। বিতর্কের মাঝেও নজরকাড়া সাফল্য ছবির বক্স অফিস কালেকশনে। ৭ দিনে ৮০.৩৬ কোটি টাকার ব্যবসা করলো সিনেমাটি।

একনজরে দ্য কেরালা স্টোরির কালেকশন:

মুক্তির প্রথম দিন ৮.০৩ কোটি টাকা

দ্বিতীয় দিন ১১.২২ কোটি টাকা

তৃতীয় দিন ১৬.৪০ কোটি টাকা

চতুর্থ দিন ১০.০৭ কোটি টাকা

পঞ্চম দিন ১১.১৪ কোটি টাকা

ষষ্ঠ দিন ১২ কোটি টাকা

সপ্তম দিন ১২.৫০ কোটি টাকা


বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘দ্য কেরালা স্টোরি অপরাজেয় এবং অপ্রতিরোধ্য। বক্স অফিসে ব্লকবাস্টার।’