The Bengal Files : এখনও পর্যন্ত কত ব্যবসা করলো ‘দ্য বেঙ্গল ফাইলস’?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। প্রথম দিনে বক্স অফিসে ১.৭৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, শনিবার ছবিটির আয় আরও সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৭৮ কোটি টাকায়। বর্তমানে, মোট আয় দাঁড়িয়েছে ৩.৫৩ কোটি টাকা।
তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গ সরকার ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর বাংলা প্রেক্ষাগৃহে প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তের কারণে ছবিটি বাংলার বড়গড় প্রেক্ষাগৃহে দর্শকের সামনে আসতে পারেনি। ফলে, ছবির প্রেক্ষাগৃহ ব্যবসা মূলত অন্যান্য রাজ্যের মধ্যে সীমাবদ্ধ।
‘দ্য বেঙ্গল ফাইলস’-এ অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী ও দর্শন কুমার সহ আরও অনেকে।
একই দিনে মুক্তি পাওয়া অন্যান্য ছবির তুলনায় এটি অনেক পিছিয়ে রয়েছে।
আগামী দিনগুলোতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ কী বক্স অফিসে ঝড় তুলতে পারবে, তা দেখার বিষয়। তবে শুরু থেকেই সিনেমাটি বিতর্কের কেন্দ্রে রয়েছে।


