Wednesday, April 29, 2026
দেশ

ফিরোজাবাদের নাম বদলে চন্দ্রনগর, মুঘলদের দেওয়া নাম বদলাচ্ছে যোগী সরকার

লখনউ: যোগীর রাজ্যে নামবদলের খেলা অব্যাহত। ইতোমধ্যেই এলাহাবাদের নাম বদলে রাখা হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা। মোগলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায়। এবার ফিরোজাবাদের নাম বদলে চন্দ্রনগর রাখার পরিকল্পনা যোগী সরকারের।

ফিরোজাবাদ জেলা পঞ্চায়েত জেলার নাম বদলে চন্দননগর রাখার প্রস্তাব পাশ করেছে। রবিবার এই তথ্য জানিয়েছেন পঞ্চায়েত চেয়ারম্যান হর্ষিকা সিং।
সদ্য হওয়া পঞ্চায়েত নির্বাচনে ফিরোজাবাদ (সদর) থেকে বিজয়ী বিজেপি নেতা লক্ষীনারায়ণ স্বামী এই প্রস্তাব রাখেন। তার এই প্রস্তাবে কেউই বিরোধিতা করেননি।

আগামী সপ্তাহের মধ্যেই জেলা ম্যাজিস্ট্রেটের থেকে নামবদলের প্রস্তাব গৃহীত হবে। তারপরে সেটি রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। নামবদলের ক্ষেত্রে রাজ্য সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিজেপি নেতা হর্ষিতা জানান, আমরা তো নাম বদল করছি না। পুরানো নামে ফিরে যাচ্ছি। মুঘলরা ভারতে আসার আগে ফিরোজাবাদের নাম ছিল চন্দননগর। আকবরের প্রতিনিধি ফিরোজ শাহের নামে এই জেলার নাম বদলে দেয় মুঘলরা। কিন্তু বর্তমানে গোটা জেলার মানুষ নাম বদল চাইছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।