Monday, December 15, 2025
দেশ

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের বিজনেস টাইকুন রতন টাটা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ পেলেন ভারতীয় শিল্পপতি তথা বিজনেস টাইকুন রতন টাটা। ভারতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ ফারেল টুইটে এই তথ্য জানিয়েছেন।

ব্যারি ও’ ফারেল টুইটে বলেন, রতন টাটা ‘ব্যবসা, শিল্প এবং জনহিতৈষী’ ক্ষেত্রে অন্যতম সেরা ব্যক্তিত্ব। কেবলমাত্র ভারত নয়, অস্ট্রেলিয়াতেও রতন টাটার উল্লেখযোগ্য অবদান রয়েছে।


রতন টাটা অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং জনহিতৈষী ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাই অস্ট্রেলিয়ার তরফে তাঁকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে একজন অনারারি অফিসার হিসাবে সম্মানিত করা হয়েছে।

ব্যারি ও’ ফারেল টুইটে লিখেছেন, ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ সম্মানে রতন টাটাকে ভূষিত করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত।