Wednesday, August 26, 2026
দেশ

পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট বাড়ালো পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার থেকে পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট বাড়ালো পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার (Punjab Government)।

জানা গেছে, খুচরো গ্রাহকদের জন্যে লিটার প্রতি পেট্রোলের দাম ৯২ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির ফলে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৮.৬৫ টাকা। এবং লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৮.৯৫ টাকা।