বান্দিপোরায় এনকাউন্টারে খতম পাক সন্ত্রাসবাদী
শ্রীনগর: কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানের একটি চরমপন্থী সংগঠনের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কাশ্মীরের বান্দিপোরা জেলার চান্দাজি (Chhandaji) এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় আর কোনও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা।
উল্লেখ্য, সামনেই ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা সংস্থাগুলি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে। স্বাধীনতা দিবসের আগে নাশকতা ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। সীমান্ত বরাবর বেড়েছে পাকিস্তানি ড্রোনের উপস্থিতিও। পাল্টা ব্যবস্থা হিসেবে কড়া সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিন খতম হওয়া জঙ্গিকে এক সপ্তাহ ধরে খুজছিল ভারতীয় সেনা। অবশেষে মঙ্গলবার মিলল সাফল্য।
Last night information about his presence in village Chhandaji was received and an operation was launched during the course of which a Pakistani terrorist Babar Ali of Pakistan’s Punjab Pakistan has been killed: J&K DGP Dilbagh Singh (2/2)
— ANI (@ANI) August 3, 2021
জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, গত ২৩ জুলাই এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত হয়। তবে এক পাকিস্তানি জঙ্গি বাবর আলী পালিয়ে যান। তাকে ধরতে সেনা-পুলিশ যৌথ অভিযান চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে চান্দাজি গ্রামে অভিযান চালালো হয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে ওই পাক জঙ্গি। তখনই সংঘর্ষে নিহত হন বাবর আলী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

