Sunday, March 15, 2026
কলকাতা

‘এটা বিজেপির গেম প্ল্যান’, জীবনকৃষ্ণের গ্রেফতারির পরে মন্তব্য মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টানা ৬৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jibankrishna Saha)। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘এটা বিজেপির পরিকল্পিত।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইটস আ গেম প্ল্যান, যত পারে, যত বেশি বিধায়ককে ইনভলভ করে, তারা যাতে অ্যাসেম্বলি আসতে না পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদ বাকিদের কিনে নিতে পারে, এই সব প্ল্যান করছে। কিন্তু যেহেতু সংখ্যাটা আমাদের অনেক বেশি, এবং বিজেপিরও আরও ৫-৬ জন আমাদের সাথে আছে, সুতরাং এটা কিছু করতে পারছে না। এখনও ৫-৬ জন বিধায়ককে অলরেডি টার্গেট করেছে। কিন্তু খুঁজে দেখুন তো বিজেপির কোনও বিধায়ককে টার্গেট করেছে কিনা?”